23 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হাত-পা বেঁধে ৫ জন মিলে ধর্ষণ: ধর্ষণের পর হত্যা

হাত-পা বেঁধে ৫ জন মিলে ধর্ষণ: ধর্ষণের পর হত্যা

হাত-পা বেঁধে ৫ জন মিলে ধর্ষণ: ধর্ষণের পর হত্যা

বিএনএ, ঢাকা: রাজধানীতে হাত-পা বেঁধে ৫ জন মিলে ধর্ষণের পর হত্যা করা হয় অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে। পরে মরদেহ ফেলে দেয়া হয় হাতিরঝিলে। এ ঘটনায় জড়িত রবিন ও রাব্বি মৃধা নামের দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আরও তিনজনকে ধরতে অভিযান অব্যাহত আছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, কিশোরীকে ফাঁদে ফেলে ১৬ জানুয়ারি দুপুরে মহাখালীর বাসায় নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে ৫ জন মিলে ধর্ষণের পর তাকে বস্তায় ভরে মধ্যরাতে রিকশায় করে এনে ফেলা দেয়া হয় হাতিরঝিলে। তাদের দেয়া তথ্য অনুযায়ী, হাতিরঝিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে ১৯ জানুয়ারি একটি নিখোঁজ ডায়েরি এবং পরে ২৭ তারিখে মামলা করেন বাবা। তদন্তে নামে পুলিশ। কিশোরীর মুঠোফোন নম্বরের সূত্র ধরে ৩০ জানুয়ারি রবিন ও রাব্বি মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তরা ৫ জন মিলে মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা