24 C
আবহাওয়া
১২:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

বিএনএ, মানিকগঞ্জ:  ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। প্রায় ৮ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল। রোববার (২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কতৃপক্ষ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) কুয়াশার ঘনত্ব কমে আসলে সকাল সাড়ে ৮ টার দিকে ফেরি চলাচল শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। দীর্ঘক্ষণ ঘাটে অপেক্ষায় থাকা এসব যানবাহনের শ্রমিক-যাত্রীসহ ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা নানা দুর্ভোগে পড়েছেন।

ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার রাত ১১টার পর থেকেই কুয়াশা বাড়তে থাকে। রাত সোয়া ১২ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির বিকন বাতির আলো অস্পষ্ট দেখা দিলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকে পড়া বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, রোববার রাত সোয়া ১২ টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে চ্যানেলের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। তবে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।। ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত পারাপারের ব্যবস্থা করা হচ্ছে।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে