23 C
আবহাওয়া
১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিসিসিটির অর্থায়নের ক্ষেত্রে গবেষণা অগ্রাধিকার পাবে-পরিবেশমন্ত্রী

বিসিসিটির অর্থায়নের ক্ষেত্রে গবেষণা অগ্রাধিকার পাবে-পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী

ঢাকা : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও এর অধীন বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট (বিসিসিটি) ফান্ডের অর্থায়নের ক্ষেত্রে গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দেয়া হবে।

সাবের হোসেন চৌধুরী বলেন, বিভিন্ন সমস্যা সমাধানে দেশে গবেষণা বাড়াতে হবে, অন্য দেশের গবেষণার ওপর নির্ভর করলে চলবে না। এজন্য বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে গবেষক এবং বিজ্ঞানীদের গবেষণা কাজের জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।

শনিবার(৩ ফেব্রুয়ারি ২০২৪) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, ড. মোহাম্মদ মাজহারুল ইসলামের এই অর্জন বাংলাদেশের বিজ্ঞানীদের জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে অবদানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের ক্রমবর্ধমান আগ্রহের প্রমাণ। তিনি বলেন, ড. মাজহারুল ইসলামের গবেষণা কাজ রাসায়ন শাস্ত্রের জ্ঞানকে সমৃদ্ধ করার পাশাপাশি আমাদের দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রী এসময় দেশের পরিবেশের মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইউনিভার্সিটি অভ্‌ স্কিল এনরিচমেন্ট এ্যান্ড টেকনোলজি’র পেট্রন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউসেট এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ফজলুল হক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর সাবেক গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. এম আসাদুজ্জামান এবং বুদ্ধিজীবী ও কলামিস্ট ড. মোনায়েম সরকার।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা