28 C
আবহাওয়া
৮:১৪ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে মেছোবাঘের ছানা উদ্ধার

টেকনাফে মেছোবাঘের ছানা উদ্ধার

টেকনাফে মেছোবাঘের ছানা উদ্ধার

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের আছার বনিয়া এলাকা থেকে মেছো বাঘের দুটি ছানা উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের আছার বনিয়া এলাকার মোস্তাক আহমেদের স-মিল থেকে কয়েকজন শ্রমিক ছানাগুলোকে উদ্ধার করে বনবিভাগকে খবর দেয়া হয়।

স-মিলের মালিক মোস্তাক জানান, আমার স-মিলে কাঠের ভেতরে বিড়ালের মত বাঘের ছানা দেখতে পাই, এরপর কয়েকজন মিলে এই দুটিকে ধরে বনবিভাগকে খবর দেওয়া হয়।

টেকনাফ উপকূলীয় বন বিভাগের রেঞ্জ অফিসার বশির আহমেদ জানান, খবর পেয়ে আমাদের টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের দুটি ছানা উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। ছানাগুলো ছোট তাই এখই পাহাড়ে ছেড়ে দেওয়া যাবে না। ছানাগুলোকে মাছ, মুরগির মাংস খেতে দেওয়া হয়। পরে বিকাল ৫ টার দিকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। অবাধে বনজঙ্গল উজাড় হওয়ার কারনে খাদ্য সংকটে পড়ে মেছো বাঘের ছানাগুলো লোকালয়ে চলে আসছে বলে জানিয়েছেন তিনি।

বিএনএনিউজ/ ফরিদুল আলম শাহীন/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত