27 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পাঠ্যবইয়ের ভুলকে এখন ইস্যু করা হচ্ছে: ড. হাছান মাহমুদ

পাঠ্যবইয়ের ভুলকে এখন ইস্যু করা হচ্ছে: ড. হাছান মাহমুদ

পাঠ্যবইয়ের ভুলকে এখন ইস্যু করা হচ্ছে: ড. হাছান মাহমুদ

বিএনএ,ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,এখন কোনো ইস্যু না থাকায় পাঠ্যবইয়ের ভুলকে ইস্যু করা হচ্ছে। মির্জা ফখরুল এ বিষয়কে কেন্দ্র করে একটা রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন। তাকে বলবো বইগুলো আগে ভালোভাবে পড়ুন।’

তথ্যমন্ত্রী শুক্রবার (৩ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার ‘গ্রন্থ উন্মোচন মঞ্চে’ বই উন্মোচন করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

তিনি বলেন, পাঠ্যবই নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে কোচিং ব্যবসায়ী ও নোটবুকের প্রকাশকরাও জড়িত। সবাই মিলিত হয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটি কখনই সমীচীন নয়। এভাবে গুজব রটানোর মতো করে যদি বিভ্রান্তি ছড়ানো হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘পাঠ্যবইয়ে ১০-১১ বছর আগে কিছু ভুলত্রুটি ছিল। সেগুলো তখনই সংশোধন করা হয়েছিল। সেই ভুলগুলো নিয়ে এখন আবার কথা তোলা হচ্ছে। পাঠ্যবইয়ে যদি কোনো ভুল থাকে, সেটা ঠিক করার জন্য দুটি বিশেষজ্ঞ কমিটি রয়েছে। আলেম-ওলামাদের সঙ্গে আলোচনায় বসে ভুলগুলো সংশোধন করবেন কমিটির সদস্যরা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। মানবউন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচকসহ নানান সূচকে পাকিস্তান, এমনকি ভারতকেও অতিক্রম করেছি আমরা। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন বাংলাদেশ ৬০তম অর্থনীতির দেশ ছিল। এখন জিডিপিতে বাংলাদেশেরর অবস্থান ৩৫। পিপিপিতে আমরা ৩১তম অর্থনীতির দেশ। বহুমাত্রিক সমাজের ফলে নানারকম সমালোচনা তৈরি হয়, যেটা স্বাভাবিক। কিন্তু সবকিছু ছাপিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন