25 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সারাহ ইসলামকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার দাবি

সারাহ ইসলামকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার দাবি

সারাহ ইসলামকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার দাবি

বিএনএ: মরণোত্তর কিডনি ও কর্নিয়া দান করে অনন্য নজির স্থাপন করায় সারাহ ইসলাম ঐশ্বর্যকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর দাবি উঠেছে জাতীয় সংসদে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ দাবি তুলে ধরেন। 

গত ১৮ জানুয়ারি রাতে দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি প্রতিস্থাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, কিডনি দান করে গেছেন ২০ বছর বয়সী কিশোরী সারাহ। এর মধ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি কর্নিয়াও দান করে গেছেন। তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা মনে করি, সারাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো উচিত।

সারাহকে সম্মান জানালে অনেকে মরদেহ দিতে এগিয়ে আসবেন বলে জানান আওয়ামী লীগের এই সংসদ সদস্য। তিনি এ সময় মানব অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন সংশোধন করে কঠোর নজরদারির মাধ্যমে স্বেচ্ছায় অঙ্গ দানের সুযোগ তৈরি করার পরামর্শ দিয়ে বলেন, ইসলাম বা বিদ্যমান আইনে অঙ্গ দানে কোনো বাধা নেই। তবে এখন শুধু নিকটাত্মীয়রা এটি দিতে পারেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান হানিফ।

হানিফ বলেন, বর্তমান সরকারের আমলে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে; কিন্তু রাস্তায় দুর্ঘটনাও বেড়েছে ব্যাপক হারে। এসব দুর্ঘটনার কারণ চালক উল্লেখ করে হানিফ বলেন, তাদের অনেকেই নিয়মনীতি, ট্রাফিক আইন সম্পর্কে জানেন না। লেখাপড়া জানেন না। এজন্য সড়কে মহামারি রোধে চালকদের লাইসেন্স দেয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের