23 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় শিশু তিহান নিখোঁজ, অনুসন্ধানে ডুবুরি দল

আনোয়ারায় শিশু তিহান নিখোঁজ, অনুসন্ধানে ডুবুরি দল


বিএনএ, (আনোয়ারা) চট্টগ্রাম : আনোয়ারা উপজেলার ঝিওরী গ্রামে মোহাম্মদ শাহাদাৎ হোসেন প্রকাশ তিহান (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।  বুধবার ( ২ ফেব্রুয়ারি)  বিকাল সাড়ে তিনটার দিকে তিহান নিখোঁজ হয় বলে তার পিতা আব্দুর রশীদ জানিয়েছেন। শিশু তিহান পশ্চিম বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থী।

বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারি) সকাল থেকে আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল স্থানীয় ঝিওরী খালে তিহানের সন্ধানে অনুসন্ধান অভিযানে নেমেছে।  সকাল সাড়ে ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পায়নি।

ঝিওরী গ্রামের আকতার কামাল নামের এক ব্যক্তি বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ)’কে জানিয়েছে, বুধবার বিকাল তিনটার  দিকে তার বাড়ির উঠানে খেলতে আসে তিহান। কিন্তু তার নাতি  সমবয়সী সাঈদ এ সময় ঘুমিয়ে ছিল। ফলে সঙ্গে  খেলতে না পেরে সে তার বাড়ির দিকে চলে যায়। একপর্যায়ে বাড়ির পাশের খালে থাকা বাশের সাঁকো পার হয়ে ওপারে চলে যায়। সেখান থেকে নিখোঁজ হয়। স্থানীয় লোকজনের ধারণা শিশু তিহান খাল পার হওয়ার সময় সাঁকো থেকে  পড়ে গেছে। সাতার জানা না থাকায় তার কুলে উঠা সম্ভব হয়নি।
সদ্য নির্বাচিত ৬ নম্বর বারখাইন ইউনিয়নের  মেম্বার একেএম সরওয়ার জাহান বিএনএ’কে জানিয়েছে, শিশু তিহান নিখোঁজের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। বুধবার  সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত  মাইকিং করার ব্যবস্থা করেন। স্থানীয় শত শত মানুষসহ তিনি  খালের দুইপাড়ে তিহানকে খোঁজ  করেন। তাকে পাওয়া না যাওয়ায় রাতেই খবর দেন ডুবুরি দলকে। সকালে ডুবুরি দল খালের প্রায় এক কিলোমিটার এলাকায় অনুসন্ধান চালান। কোথাও তিহানের মরদেহের সন্ধান পায়নি ডুবুরী দল। অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

বিএনএ/ ওয়াইএইচ/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে