23 C
আবহাওয়া
১১:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » শেষ ভিডিওতে ম্যারাডোনা যা বলেছিলেন

শেষ ভিডিওতে ম্যারাডোনা যা বলেছিলেন

শেষ ভিডিওতে ম্যারাডোনা যা বলেছিলেন

বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিশ্বনন্দিত ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর চলছে নানা আলোচনা। গত নভেম্বরে না ফেরার দেশে পাড়ি জড়ান ম্যারাডোনা। সম্পত্তি নিয়ে বিরোধের পাশাপাশি চলছে তার চিকিৎসায় অবহেলার অভিযোগ নিয়ে বিতর্ক। মৃত্যুর আগে ম্যারাডোনার সবশেষ ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটি ধারণ করেছিলেন তার এক বান্ধবী।

ভিডিওতে ম্যারাডোনা বলছিলেন, ‘আমার একটু সমস্যা হয়েছিল। এখন ঠিক আছি। তোমরা জানো, আমি ঘনিষ্ঠ মুহূর্ত বেশি পছন্দ করি না। কিন্তু ভালো মানুষদের সঙ্গে থাকলে খোলস ছেড়ে বেরিয়ে আসি।’

তবে এরপর ম্যারাডোনা যা বলেছেন, তা নিয়েই বিতর্ক হচ্ছে। তিনি লিয়োপোল্ডো লিউকের প্রতি চুম্বন দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন।

ঘটনাচক্রে এই লিউকের বিরুদ্ধেই ম্যারাডোনার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছিল। তার ক্লিনিক, বাড়ি তল্লাশি চালিয়েছে পুলিশ। ম্যারাডোনার মেয়েরাও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছিলেন এই চিকিৎসকের বিরুদ্ধে।

ম্যারাডোনা মৃত্যুর আগে বুয়েনস আয়ার্সের অলিভোস ক্লিনিকে ভর্তি ছিলেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সান আন্দেসের একটি বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। সেখানেই খাবার টেবিলে বসে ভিডিওটি করেন তার বান্ধবী  ভেরোনিকে ওজেদা।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা