23 C
আবহাওয়া
১২:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মানবতার নজির গড়লেন নারী পুলিশ কর্মকর্তা

মানবতার নজির গড়লেন নারী পুলিশ কর্মকর্তা

পুলিশ

রকমারি ডেস্ক: মানবতার অনন্য নজির গড়লেন ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার এক নারী পুলিশ কর্মকর্তা। কে সিরিশা নামে ওই নারী কর্মকর্তা বনের মধ্যে পড়ে থাকা একটি মরদেহ উদ্ধার করে কাঁধে করে দুই কিলোমিটার হেঁটে গেলেন।

অজ্ঞাত ওই ব্যক্তি মরে পড়ে ছিল বনের মধ্যে। মরদেহের সৎকার করতে লোকজন প্রয়োজন, কিন্তু কেউ-ই এগিয়ে আসেনি।

অবশেষে ওই নারী পুলিশ কর্মকর্তা খাটিয়ার এক পাশ ধরলেন। তাকে দেখে এক ব্যক্তি এগিয়ে এসে আরেক পাশ কাঁধে তুলে নিলেন। পরে মরদেহ কাঁধে নিয়ে দুই কিলোমিটার হেঁটে গেলেন ওই নারী কর্মকর্তা।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা এলাকার ওই ঘটনার ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে।

নেটিজেনরা প্রশংসাও করছেন নারী কর্মকর্তা কে সিরিশার এ মানবিকতার।

ভিডিওতে দেখা গেছে, কে সিরিশা খাটিয়ায় লাশ কাঁধে নিয়ে খেতের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। তাকে সাহায্য করছিলেন আরেক ব্যক্তি।

সিরিশার এমন কাজের ভূয়সী প্রশংসা করেছে অন্ধ্রপ্রদেশের পুলিশ বিভাগ। এক টুইটবার্তায় ওই ঘটনার একটি ভিডিওচিত্র শেয়ার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা