31 C
আবহাওয়া
৯:৩৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ফের বাবা হলেন কপিল শর্মা

ফের বাবা হলেন কপিল শর্মা


বিনোদন ডেস্ক : বাবা হলেন কপিল শর্মা। সোমবার (১ ফেব্রুয়ারি) মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের খবরটি জানিয়েছেন এই জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান। টুইটে স্ত্রী গিনি চাতার্থ ও তার পক্ষ থেকে কপিল শর্মা লিখেছেন, ‘নমস্কার!

আজ ভোরে আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে। সৃষ্টিকর্তার কৃপায় নবজাতক ও মা দুজনেই সুস্থ আছে। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ও প্রার্থনার জন্য ধন্যবাদ। সবার প্রতি ভালোবাসা।’

দীর্ঘদিন প্রেম করার পর ২০১৮ সালের ডিসেম্বরে গিনি চাতার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কপিল শর্মা। পরের বছর তাদের মেয়ে আনায়রার জন্ম হয়। কিছুদিন আগে তার বয়স এক বছর পূর্ণ হয়েছে। সম্প্রতি হঠাৎ করে তার ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধের ঘোষণা দেন কপিল।

পরে ভক্তরা কৌতূহল প্রকাশ করলে আবার নতুন অতিথি আগমনের কথা জানান তিনি। ২৮ জানুয়ারি এক টুইটে কপিল জানান, দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন।

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম