23 C
আবহাওয়া
১০:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পেটুক জয়া!

পেটুক জয়া!


বিনোদন ডেস্ক : গ্রামের এক মেয়ে, যে খেতে খুব ভালোবাসে। যা পায়, সে তাই খায়। যখন সে কিছু পায় না, তখন চুরি করে খায়। তারপর তাকে গ্রাম থেকে বিতারিত করা হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্পের কাহিনী এটি।

আর এই গল্প নিয়ে কলকাতায় নির্মিত হচ্ছে ‘চালচিত্র’ নামে চলচ্চিত্র। এই চলচ্চিত্রের ‘পেটুক’ মেয়ের চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী।

এটি পরিচালনা করছেন চিত্র ভানু বসু। কয়েকদিন আগে কলকাতার একটি পঁাচতারা রেস্তোরঁায় ওটিটি প্ল্যাটফর্ম হিপ্পিক্সর উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এই চলচ্চিত্রের ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির মুখ্য অভিনেত্রী জয়া আহ্সান, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ।

চলচ্চিত্রটির প্লট অনুযায়ী জয়া আহ্সানকে পেটুক হতে হবে! তাকে প্রচুর খাবার খেতে হবে। কিন্তু বাস্তব জীবনে একজন অভিনেত্রী ডায়েট সম্পর্ক খুব সচেতন। জয়া বিষয়টি কীভাবে নিয়ন্ত্রণ করবেন? জবাবে জয়া আহসান বলেনÑ‘আমি ভীষণ খেতে ভালোবাসি! আপনি সিনেমাটি দেখলে বুঝতে পারবেন আমি ডায়েট কনসাশ কিনা।’ এ চলচ্চিত্রে জয়া আহসানকে বেছে নেয়া প্রসঙ্গে পরিচালক চিত্র ভানু বসু বলেনÑ‘জয়ার মধ্যে গ্রাম্য লুক ধরে রাখার ক্ষমতা আছে। ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘দেবী’-এর মতো সিনেমা করেছে, জয়া নিজের স্টারডম ভেঙে ফেলতে পারে।’

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী