23 C
আবহাওয়া
১০:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিবাহ বার্ষিকীতে স্মৃতিকাতর ফারিয়া

বিবাহ বার্ষিকীতে স্মৃতিকাতর ফারিয়া


বিনোদন ডেস্ক : দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে হারুন অর রশীদ অপুর সঙ্গে পরিচয় হয় তার। এরপর দুজনের মাঝে গড়ে বন্ধুত্ব। বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল করেন তারা। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারিয়া-অপু। দুই বছর না পেরুতেই ফারিয়া-অপুর সংসারে ভাঙনের সুর বেজে ওঠে। সর্বশেষ গত বছরের ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের।

ফারিয়ার বিবাহ বার্ষিকী। সংসার ভেঙে গেলেও বিয়ের সেই স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় ফারিয়াকে। এখনো বিয়ের ছবি নিজের ফেসবুকে রেখেছেন এই অভিনেত্রী।

এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া। স্মৃতিকাতর এ অভিনেত্রী লিখেছেন ‘কিছু স্মৃতি কেউ আমার কাছ থেকে কখনো কেড়ে নিতে পারবে না!

পরপর কয়েকজন বললো, ‘তুমি ফেসবুকে বিয়ের ছবি দিয়ে রাখছো কেন?’ কারণ ওইটা আমার বিয়ে ছিল।’ বিয়ে ফারিয়ার জীবনে সবচেয়ে স্মরণীয় একটি দিন।

বিষয়টি উল্লেখ করে এ অভিনেত্রী লিখেছেন ‘ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বউ সাজব, ঘোড়ায় চড়ে বর আসবে। আমার পরিবার আমার সব স্বপ্নপূর্ণ করেছে! শুধু একটি মানুষ তার দায়িত্ব থেকে পালিয়ে গেল বলে কি আমার স্বপ্নপূরণের পুরো ব্যপারটাই এখন মিথ্যা! না, সবই অভিঙ্গতা, শিক্ষা। এইটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। এই দিনটা আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না।’

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী