27 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ধানমন্ডিতে সোনার দোকানে চুরি

ধানমন্ডিতে সোনার দোকানে চুরি


বিএনএ , ঢাকা:  রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের এক স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।  চুরির ঘটনা তদন্ত করছে পুলিশ। তবে কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে সেটি এখনও জানা যায়নি।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্ত স্কয়ারের গ্রাউন্ড ফ্লোরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে দুপুর একটার পর চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, ফুটেজে স্বর্ণালংকার চুরি করতে দেখা গেছে। চুরির সঙ্গে যারা জড়িত তাদের শনাক্তের কাজ চলছে।”

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, “চুরির সময় দোকানে কোনো কর্মচারী ছিলেন না। এই সুযোগে দোকানটিতে চুরি হয়।”

তবে কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে সেটি তদন্তের পর বলা যাবে বলে জানান এসি তারিকুজ্জামান।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের