23 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে ইউজিসির চিঠি

চবিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে ইউজিসির চিঠি

চবিতে সমাবর্তনের জোর প্রস্তুতি, আসছেন ড. ইউনূস

বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা ও আইন বিভাগের চলমান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিতের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (০৩ ডিসেম্বর) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. গোলাম দস্তগীর স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘গ’ সুরোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাস- ৯ (সংবিধি-৯) যথাযথভাবে প্রতিপালন না করে বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং আইন বিভাগে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হয়েছে মর্মে কমিশনের নিকট প্রতীয়মান হয়। এবং বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাস-৯ যথাযথভাবে প্রতিপালন না করে বাংলা ও আইন বিভাগসহ যেসকল বিভাগে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হয়েছে সেসকল বিভাগে শিক্ষক নিয়োগের চলমান কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করা হলো। একইসাথে সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয় গৃহীত ব্যবস্থা জরুরি ভিত্তিতে কমিশনকে লিখিতভাবে অবহিত করার অনুরোধ করা হলো।

উল্লেখ্য, বিভাগীয় পরিকল্পনা কমিটির ‘না’ করা সত্ত্বেও চবিতে বাংলা বিভাগে ৭জন ও আইন বিভাগে ২জন শিক্ষক নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে গত বছরের ১৭ ডিসেম্বর অবস্থান কর্মসূচি পালন করে চবি শিক্ষক সমিতি। পরে কয়েকজন প্রার্থীকে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে অভিযোগ করে অনশন কর্মসূচি ও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে শিক্ষক সমিতি। পরবর্তীতে ১৯ ডিসেম্বর বিতর্কিত নিয়োগের ব্যাখ্যা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠি দেয় ইউজিসি।

বিএনএ/ সুমন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে