24 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক


বিএনএ, যশোর: যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুল হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি)। যার বাজার মূল্য এক কোটি ৭৯ হাজার টাকা।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার গোগা বাজারের কলেজ গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুল হোসেন শার্শা উপজেলার কালিয়ানী গ্রামের শামছুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে গোগা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে গোগা কলেজ রোডে এলাকায় অবস্থান কালে অটোভ্যানে করে একজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জ্যাকেটের পকেটে অভিনব কৌশলে কস্টেপ মোড়ানো অবস্থায় ৯ পিস স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ০২২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭৯ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। এবং স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবি’র ওই কর্মকর্তা।

বিএনএ/সোহাগ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে