24 C
আবহাওয়া
১:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

বিএনএ, (সাভার) ঢাকা: ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ ২০ জন আহত হয়েছেন।

সোমবার (৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কালামপুর-কাওয়ালীপাড়া সড়কের বড় হিস্যা জালসা জামিয়া রশিদিয়া দারুল উলুম মাদরাসার পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে গুরুতর আহত ওই নারী বা অন্য কারো পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, বিকেলের দিকে সিরাজগঞ্জের চৌহালী থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিকে পাশ থেকে ধাক্কা দেয় কাওয়ালীপাড়া গামী এসবি লিংক পরিবহনের যাত্রীবাহী একটি বাস। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ গজ দূরে সড়কের পাশে একটি পরিত্যক্ত ঘরের ভেতরে ঢুকে পরে। এ সময় ঘটনাস্থলেই সিএনজির ডান দিকে বসা এক নারী যাত্রীর (৪০) একটি পা থেতলে যায়। এছাড়াও সিএনজি ও যাত্রীবাহী বাসের অন্তত ২০ যাত্রী আহত হন।

এ বিষয়ে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দুই গাড়ির চালকই দুর্ঘটনার পর পালিয়ে গেছে। আহত নারী যাত্রিকে প্রথমে কাওয়ালীপাড়া হাসপাতালে পাঠানো হলেও অবস্থা গুরুতর হওয়ায় তাকে অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

বিএনএ/ ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে