28 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home »  চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের একটি কটেজ থেকে অনিক চাকমা নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে শাহজালাল হলের সমানের এসআলম কটেজের ২১২ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

অনিক চাকমা চবির মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি রাঙ্গামাটিতে।

কটেজের বাসিন্দারা জানান, রুমের আরেক সহপাঠী বাড়িতে থাকায় তিনি রুমে একাই ছিলেন।সকালে তার কোন সাড়াশব্দ না পেয়ে  জানালার ফাঁক থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি। আমরা একটি চিরকুট পেয়েছি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা