25 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » নতুন বছরে জয়ে ফিরল বার্সেলোনা

নতুন বছরে জয়ে ফিরল বার্সেলোনা

চেলসি

বিএনএ স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার লিভারপুল ও চেলসির মধ্যেকার হাইভোল্টেজ ম্যাচটি ড্র হয়েছে। স্ট্যামফোর্ড ব্রিজে ২৬ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ে স্বাগতিক চেলসি। তবে প্রথমার্ধেই গোল দুটি পরিশোধ করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। ম্যাচের ৯ মিনিটে সাদি মানে গোল করে এগিয়ে দেন লিভারপুলকে। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ। ৪২ মিনিটে চেলসির পক্ষে ব্যবধান কমান মাতেও কোভাচিচ। আর প্রথমার্ধের যোগ করা সময়ে ক্রিস্টিয়ান পুলিসিক গোল করে ২-২ করেন।

করোনা আক্রান্ত হওয়ায় লিভারপুলের ডাগ আউটে ছিলেন না কোচ ইয়ুর্গেন ক্লাব। অন্যদিকে বিতর্কিত বক্তব্য দেওয়ায় চেলসি কোচ টমাস টুখেল স্কোয়াডে রাখেননি রোমেলু লুকাকুকে। তবে দুই দলের ম্যাচটি ছিল দারুণ উপভোগ্য। দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের সুযোগ তৈরি করেছে।

এই ড্রয়ের ফলে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে তারা। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৪২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা