20 C
আবহাওয়া
৪:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নতুন বছরে সেল্টাকে হারিয়ে শীর্ষে রিয়াল

নতুন বছরে সেল্টাকে হারিয়ে শীর্ষে রিয়াল

ফুটবল

খেলাধুলা ডেস্ক: চিলতি মৌসুমে সেল্টা ভিগোকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে দলটি। ভাসকেসের গোলে চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান আসেনসিও।

১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৩৬। তিন ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুইয়ে।

১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল সোসিয়েদাদ। সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ভিয়ারিয়াল। দিনের আরেক ম্যাচে রিয়াল বেতিসের মাঠে ১-১ ড্র করা সেভিয়া ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ২৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ১৫ ম্যাচ খেলা বার্সেলোনা। ১৭ ম্যাচে ছয় জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে সেল্টা।

এদিন ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে আসেনসিওর দারুণ ক্রস খুঁজে পায় দূরের পোস্টে ভাসকেসকে। লাফিয়ে কোনাকুনি হেডে আসরে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা