24 C
আবহাওয়া
১১:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বিএনএ নিউজ প্রেজেন্টারের স্বর্ণের চেইন ছিনতাই

বিএনএ নিউজ প্রেজেন্টারের স্বর্ণের চেইন ছিনতাই


বিএনএ, চট্টগ্রাম : অফিসে আসার পথে বাসে ছিনতাইকারীর শিকার হয়েছেন বিএনএনিউজ প্রেজেন্টার শামীমা চৌধুরী শাম্মী । ছিনতাইকারী তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায়  বহদ্দার হাট টু কাটগড় ১০ নং গণপরিবহনে এ ঘটনা ঘটেে। চেইন ছিনিয়ে নেয়ার সময় গলায় চোট লেগে তিনি সামান্য আহত হন।

নিউজ প্রেজেন্টার শাম্মী বলেন, কিছু লোক দলবেঁধে হুড়োহুড়ি করে ওয়াসা মোড় থেকে বাসে উঠে। বাসে উঠার ২/৩ মিনিটের মধ্যে আমার গলায় থাকা স্বর্ণের চেইন ধরে টান দেয় এবং চেইনটি ছিঁড়ে এর অর্ধেক সিটে পড়ে যায়।  মূহুর্তের মধ্যে  সিটে পড়া চেইনটা নিয়ে ছিনতাইকারী বাস থেকে লালখান বাজারে নেমে পড়ে।  ছিনতাই চক্রের বাকী সদস্যরা এ সময় চেচাঁমেচি করে ছিনতাইকারীকে কৌশলে নেমে যেতে সাহায্য করে।

তিনি আরও বলেন,  ছিনতাইকারীকে শনাক্ত করতে পারলেও বাসে থাকা  যাত্রীদের কেউ  এগিয়ে আসেনি। এমনকি বাসচালক ও হেলপার ছিনতাইকারীকে পালানোর সুযোগ করে দিল। সত্যি ভাবতে খারাপ লাগছে, কোন্ সমাজে বসবাস করছি আমরা।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার