20 C
আবহাওয়া
৬:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ভূমিকম্পে দোতলা থেকে লাফিয়ে পড়ে ঢাবি শিক্ষার্থী আহত

ভূমিকম্পে দোতলা থেকে লাফিয়ে পড়ে ঢাবি শিক্ষার্থী আহত


বিএনএ, ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের সময় আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের দোতলা থেকে লাফিয়ে  পড়ে মো. মিনহাজুর রহমান (২১) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। সে সময় এ ঘটনা ঘটে।আহত মিনহাজুর রহমান ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মিনহাজুর জানান, তিনি সুর্যসেন হলের দোতলার একটি কক্ষে থাকেন। ভূমিকম্পের সময় তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গ্লাস ভাঙার শব্দ শুনতে পান এবং কম্পন অনুভব করেন। এসময় তিনি আতঙ্কে দোতলা থেকে লাফ দেন।  ডান পায়ের গোঁড়ালিতে আঘাত পান। পরে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহত শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা