24 C
আবহাওয়া
২:০৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রাম নগরীর  সল্টগোলা ক্রসিং এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. ইফতেখার হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়,  ইফতেখার সাইকেল চালাচ্ছিলেন। পথে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এমপিভি ২ নম্বর গেট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) খাতিজা পারভিন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!