29 C
আবহাওয়া
৩:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ৮০ হাজার শ্রমিক নেবে ইতালি

৮০ হাজার শ্রমিক নেবে ইতালি

৮০ হাজার শ্রমিক নেবে ইতালি

বিএনএ, বিশ্বডেস্ক: করোনা মহামারির মধ্যেও বাংলাদেশিদের জন্য সুখবর দিলো ইতালি। শ্রমিক সংকট মেটাতে কৃষি ও স্পন্সর ভিসায় নতুন করে আরও ৮০ হাজার শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে নিয়োগের গেজেট প্রকাশ করা হবে।

জানা গেছে, বাংলাদেশ, আলজেরিয়া, আইভরিকোস্ট, মিশর, এল সালভাদর, দক্ষিণ কোরিয়া, তিউনেশিয়া এবং আরও কিছু দেশ থেকে এসব শ্রমিক নেবে ইতালি সরকার। তবে কোন ক্যাটাগরিতে কত শ্রমিক নেওয়া হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। গেজেট প্রকাশিত হলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

এর আগে গত বছর দুই দফায় শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছিল ইতালির সরকার। সেখানে ২ লাখ ১৬ হাজার আবেদন জমা পড়েছিল। সেসব আবেদনের কাজ আনুপাতিকহারে ২ শতাংশও শেষ করা হয়নি। এর মধ্যেই আবারও নতুন করে শ্রমিক নেয়ার ঘোষণা দেয়া হলো।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট