24 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৭

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৭

করোনায় দেশে আরও ৬ মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়। এদিন করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪৬ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন মহানগর এলাকার এবং ৪ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪০৯ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৯৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৫ জন।

এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!