20 C
আবহাওয়া
৫:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জরুরি অবতরণ করা বিমানে বোমা পাওয়া যায়নি

জরুরি অবতরণ করা বিমানে বোমা পাওয়া যায়নি

v

বিএনএ, ঢাকা : বোমা আছে সন্দেহে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমান। ওই বিমানে তল্লাশি চালিয়ে বোমা পাওয়া যায়নি।

তল্লাশি শেষে বুধবার (১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বিমানবন্দরের নির্বাহী পরিচালককে এ তথ্য জানিয়েছে।

এর আগে রাত ৯টা ৩৮ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় নামে এমএইচ১৯৬ ফ্লাইট জরুরি অবতরণ করে। এর কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের তিন-চারটি গাড়ি বিমানবন্দরে যায়। ফায়ার সার্ভিসের গাড়িগুলো বিমানবন্দরের গেটে প্রস্তুত রাখা হয়। এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর টিমও প্রস্তুত থাকে।

উড়োজাহাজটিতে তল্লাশি চালায় বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘একটি তথ্য ছিল। সেটা যাচাই করার জন্য মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়েছে। এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা