20 C
আবহাওয়া
৫:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বোমা সন্দেহে শাহজালালে মালয়েশিয়ান ফ্লাইটের জরুরি অবতরণ

বোমা সন্দেহে শাহজালালে মালয়েশিয়ান ফ্লাইটের জরুরি অবতরণ

v

বিএনএ, ঢাকা : বোমা থাকার খবরে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৩৮ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় নামে এমএইচ১৯৬ ফ্লাইট।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী।

বিমানবন্দর থেকে জানা গেছে, বোমা আছে এমন তথ্য জানানোর পর শাহজালালে বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার তাপস কুমার বলেন, “বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ঘিরে সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানের কথা জানানো হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিতরা বিষয়টি দেখছেন।”

র‍্যাবের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন রাত সোয়া এগারটার দিকে বলেন, উড়োজাহাজটি অবতরণের পর বিমানবাহিনীর বোমা উদ্ধার ও নিস্ক্রীয়কারী দলের সদস্যরা ভেতরে তল্লাশি শুরু করেছেন। তল্লাশি চলছে।

বিমানবন্দরে ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়িও গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা