20 C
আবহাওয়া
৪:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীর বনানীতে ভিআইপি পরিবহনের একটি বাসের ধাক্কায় হাসানুজ্জামান আলম (৪৮) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে বনানী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।কুড়িগ্রামের উলিপুর উপজেলার দরিয়া কিশোরপুর এলাকার বাসিন্দা আলম। তিন সন্তানের জনক তিনি, স্ত্রী গ্রামের বাড়িতেই থাকেন।
জানা যায়, সকালে বনানী ফ্লাইওভারের পাশে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় যাত্রীবাহী ভিআইপি পরিবহনের একটি বাস আলমকে ধাক্কা দেয়। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। আর্মি স্টেডিয়ামের বিপরীতে সড়কে দুর্ঘটনাটি ঘটে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা