20 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাইকেল চালিয়ে কারখানায় যাওয়ার পথে বাস চাপায় দম্পতি নিহত

সাইকেল চালিয়ে কারখানায় যাওয়ার পথে বাস চাপায় দম্পতি নিহত


বিএনএ,সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই শ্রীরামপুর গ্রাফিক্স টেক্সটাইল কারখানায় যাওয়ার পথে দ্রুত গতির গাড়ি চাপায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (০২ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ঢাকা আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় গ্রাফিক্স কারখানার সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল উপজেলার সানোড়া ইউনিয়নের শোলডন এলাকার নান্নু মিয়ার ছেলে। এবং স্বপ্না নিহত ইসরাফিলের স্ত্রী। স্বামী গ্রাফিক্স টেক্সটাইল এবং স্ত্রী রাইজিং কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে ওই দম্পতি বাইসাইকেলে চেপে কারখানায় কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির বাস তাদের ধাক্কা দিলে তারা সড়কে পড়ে যায় এবং সাথে সাথেই পেছন থেকে আসা অপর একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা