24 C
আবহাওয়া
৫:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি-ডিএমপি বৈঠক, ঘরোয়া অনুষ্ঠানে বাধা দেয়া হবেনা

বিএনপি-ডিএমপি বৈঠক, ঘরোয়া অনুষ্ঠানে বাধা দেয়া হবেনা

বিএনপি-ডিএমপি বৈঠক, ঘরোয়া অনুষ্ঠানে বাধা দেয়া হবেনা

বিএনএ ঢাকা: শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা না দেয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর বিএনপি। ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন দলটির নেতারা।

মঙ্গলবার (২ নভেম্বর) বেলা বারোটার দিকে ডিএমপি কার্যালয়ে যান ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব। কমিশনারের সঙ্গে ঘণ্টা খানেক বৈঠক করেন তারা।

বৈঠকে বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল ইসলাম অংশ নেন।

পরে দলটির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক সাংবাদিকদের বলেন,  আগামি ৯ নভেম্বর থেকে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে কর্মী সমাবেশ শুরু হবে। সেসব সমাবেশ নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে। পাশাপাশি ৬ নভেম্বর মহানগর নাট্যমঞ্চে বিএনপি’র আলোচনা সভার অনুমতি মিলেছে বলে জানান তিনি।

ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, পুলিশ প্রশাসনের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে এই সাক্ষাত হয়। আলোচনায় পূর্ব অনুমতি নিয়ে ঘরোয়া অনুষ্ঠানে পুলিশের বাধা না দেয়ার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে