24 C
আবহাওয়া
৫:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে ছেলের লাঠির আঘাতে আবুল হাসেম (৪৬) নামে এক বাবার মৃত্যু হয়েছে। সোমবার (১ নভেম্বর) রাত ২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ওই দিন সকাল জেলার ফুলপুর উপজেলার মাটিচাপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম ওই এলাকার বাসিন্দা। ঘাতক মামুন মিয়া (২২) নিহতের বড় ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ঘটনার দিন সকালে পারিবারিক কলহের জেরে বড় ছেলে মামুন মিয়ার তার বাবা আবুল হাসেমের মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করে। এতে আবুল হাসেম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিএনএ/হামিমুর ,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে