23 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মিরপুরে ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

মিরপুরে ভবনের লিফট ছিঁড়ে আহত ৩


বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্প পশ্চিম এলাকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের একটি ভবনে লিফট ছিঁড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬ টার দিকে  প্রকল্পের ১ নম্বর ভবনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। তাদের মধ্যে নাইস আহদের দুটি পা ভেঙে গেছে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আগারগাঁওয়ের পঙ্গু জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে লিফট ছিঁড়ে যাওয়ার কারণ জানা যায়নি।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। তবে সরাসরি আমাদের এখনো জানানো হয়নি। খবর পাওয়ার পর সেখানে আমাদের লোকজন পাঠানো হয়েছে।’

বিএনএ/মুন্না।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার