20 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মেসি-এমবাপ্পের গোলে পিএসজির জয়

মেসি-এমবাপ্পের গোলে পিএসজির জয়

মেসি

স্পোর্টস ডেস্ক: নিসকে হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরল পিএসজি। প্যারিসে নিজেদের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে গালতিয়ের দল। আক্রমণভাগে মেসি ও নেইমারের সঙ্গে এই ম্যাচে শুরুর একাদশে সুযোগ পান ফরাসি স্ট্রাইকার উগো একিতিকে। এমবাপ্পে ছিলেন বেঞ্চে।

২৮তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন মেসি। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিকে আর্জেন্টাইন তারকার বাঁ পায়ের শট রক্ষণ দেয়ালের ওপর দিয়ে কোনাকুনি জালে জড়ায়। সরাসরি ফ্রি-কিকে মেসির গোলের সংখ্যা হলো ৬০টি, পিএসজির হয়ে প্রথম। বার্সেলোনার হয়ে ৫০টি ও আর্জেন্টিনার জার্সিতে আছে ৯টি।

গত বুধবার জাতীয় দলের প্রীতি ম্যাচে জ্যামাইকার বিপক্ষেও নিজের দুই গোলের একটি ফ্রি-কিকে করেছিলেন মেসি। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার দুই প্রীতি ম্যাচেই দুটি করে গোল করেন তিনি। এই মৌসুমে পিএসজির হয়ে ৯ ম্যাচেই ৫ গোল হয়ে গেল মেসির। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৭টি। ৩৭তম মিনিটে আরেকটি ফ্রি-কিক পায় পিএসজি। এবার নেইমারের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। বিরতির আগে বক্সের বাইরে থেকে মেসির শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান স্মাইকেল।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সমতা ফেরায় নিস। ডান দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড লাবোর্দে।৫৯তম মিনিটে একিতিকে-কে তুলে এমবাপ্পেকে নামান পিসজিগ কোচ। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে জয়সূচক গোলটি করেন এমবাপ্পে। বক্সে স্বদেশি ডিফেন্ডার নর্দি মুকিয়েলের পাসে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড।

আসরে আট ম্যাচে ৮ গোল করে নেইমারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে তার গোল হলো ১১টি। ৯ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মার্সেই।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা