27 C
আবহাওয়া
৫:০৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সাপ্তাহিক পুঁজিবাজার: লেনদেনের শীর্ষে ওষুধ ও রসায়ন খাত

সাপ্তাহিক পুঁজিবাজার: লেনদেনের শীর্ষে ওষুধ ও রসায়ন খাত


বিএনএ, ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (২৬ থেকে ৩০ সেপ্টেম্বর) খাতভিত্তিক লেনদেনের শীর্ষ স্থানে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাত। ডিএসইতে মোট খাতভিত্তিক লেনদেনের মধ্যে ১৫.৬০ শতাংশ অবদান রয়েছে এ খাত থেকে।

এদিকে, ১২.৭০ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে আছে টেক্সটাইল খাত এবং ১১.২০ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে আছে প্রকৌশল খাত।

ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, খাতভিত্তিক লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতের ৯.৭০ শতাংশ, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ৯.৪০ শতাংশ, সিমেন্ট খাতের ৭.৮০ শতাংশ, বিবিধ খাতের ৫.৯০ শতাংশ, সাধারণ বিমা খাতের ৫ শতাংশ, ব্যাংক খাতের ৪.৮০ শতাংশ, আইটি খাতের ৩.৩০ শতাংশ, জীবন বিমা খাতের ৩.১০ শতাংশ, সেবা খাতের ২.৯০ শতাংশ, খাদ্য ও আনুসঙ্গিক খাতের ২.৪ শতাংশ, ভ্রমণ খাতের ১.৪০ শতাংশ, টেলিকম খাতের ১.৩০ শতাংশ, সিরামিক খাতের ১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতের ০.৮০ শতাংশ, ট্যানারি খাতের ০.৮০ শতাংশ, পেপার খাতের ০.৭০ শতাংশ ও পাট খাতের ০.১০ শতাংশ অবদান রয়েছে।

বিএনএ নিউজ/ শহীদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা