29 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » চিকিৎসকদের ওপর হামলা, গাইবান্ধায় গ্রেফতার সঞ্জয় পাল

চিকিৎসকদের ওপর হামলা, গাইবান্ধায় গ্রেফতার সঞ্জয় পাল


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সঞ্জয় পাল গাইবান্ধা শহরের সরকার পাড়ার রঞ্জিত পালের ছেলে।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মাসুদ রানা জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকায় সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে ঢাকায় সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গতকাল রোববার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।

পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত পৌনে ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা।

বিএনএ/ ওজি/ হাসনা


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট