30 C
আবহাওয়া
১১:৩৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানাল ইরান

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানাল ইরান

রাইসি

শ্ব ডেস্ক: ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চলতি বছরের ১৯ মে হেলিকপ্টার বিধ্বস্তে মারা যান। তার হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে নানান গুজব ছড়ালেও রোববার ভয়াবহ সেই দুর্ঘটনার চূড়ান্ত কারণ জানিয়েছে ইরান।

খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি। তারা আরও জানায়, দুর্ঘটনাস্থলে হঠাৎ করে ঘন ও প্রচুর কুয়াশার কারণে হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার দিন আজারবাইজান থেকে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরছিলেন ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি। ফেরার পথে ইরানের আজারবাইজান প্রদেশে এটি বিধ্বস্ত হয়েছিল। মর্মান্তিক সেই দুর্ঘটনায় রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ানসহ বাকি আরোহীরাও প্রাণ হারান।

গত মে-মাসেই ইরানের সেনাবাহিনী জানিয়েছিল দুর্ঘটনার সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত নেই। অপরদিকে আগস্টে বার্তাসংস্থা ফার্স জানিয়েছিল, দুর্ঘটনার প্রধান কারণ ছিল ঘন কুয়াশা এবং অতিরিক্ত দুইজন আরোহী। বার্তাসংস্থাটি বলেছিল, হেলিকপ্টারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হচ্ছিল। আর এক্ষেত্রে উপেক্ষা করা হয়েছিল নিরাপত্তা প্রটোকলকে।

তবে ফার্স নিউজের এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিল দেশটির সেনাবাহিনী। তারা বলেছিল প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারে নিরাপত্তা প্রটোকল ভাঙা হয়নি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী