23 C
আবহাওয়া
৫:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরপুরে মাদক ব্যবসায়ী সোর্স সাগর গ্রেপ্তার

মিরপুরে মাদক ব্যবসায়ী সোর্স সাগর গ্রেপ্তার

গ্রেপ্তার

বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুর পল্লবীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট সোর্স সাগরকে (৩৫)  হেরোইনসহ  গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় পল্লবী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুরের বিভিন্ন থানা এলাকায় নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে মাদক বানিজ্য করে আসছিল  সাগর। ২০১৬ সালে পল্লবী থানায় মাদক মামলায় এবং ২০২০ সালে শাহ আলী থানায় মাদকসহ গ্রেফতার হলেও কৌশলী সাগর পুলিশের সোর্স পরিচয়ে ছাড়া পায় পুলিশের কাছ থেকে। পরে আবার মাদক বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। পুলিশের ২-১জন বিপথগামী কনষ্টেবল ও আনসারের সাথে সখ্যতা বজায় রেখে দীর্ঘদিন সাগর এই মাদক বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। সেই সাথে নিরীহ মানুষকে রাস্তায় ধরে পকেটে ইয়াবা দিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায় করত সাগর।

পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) মো.তারেক হোসেন ১০ গ্রাম হিরোইনসহ তাকে গ্রেফতার করে। পরে রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করে। সাগরের কাছ থেকে উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

এই বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানায়, পল্লবীতে মাদক ব্যবসায়ীরা কেউ আর থাকতে পারবে না। সকলকে আইনের আওতায় আনা হবে।

বিএনএ/আজিজুল

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!