20 C
আবহাওয়া
৪:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চাকরি দেওয়ার নামে ৩৫ লাখ টাকা আত্মসাৎ : বন্দরের ভুয়া সচিব গ্রেপ্তার

চাকরি দেওয়ার নামে ৩৫ লাখ টাকা আত্মসাৎ : বন্দরের ভুয়া সচিব গ্রেপ্তার

চাকরি দেওয়ার নামে ৩৫ লাখ টাকা অত্মসাৎ : বন্দরের ভুয়া সচিব গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের সচিব পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের দায়ে সেকান্দর আলী (৫৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ১ সেপ্টেম্বর) রাতে নগরীর চাঁন্দগাও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেকান্দর চাঁন্দগাও থানাধীন সাং-মধ্যম মোহরা, মৌলভীবাজার, সদর আলী মুন্সির বাড়ির মৃত জাফর আহম্মদের ছেলে। তিনি থাকেন চাঁন্দগাও আবাসিক এলাকার ব্লক-বি ৪ নং রোডের আয়েশা মঞ্জিলের ৬ষ্ঠ তলায়।

নগরীর কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, চট্টগ্রাম বন্দরের সচিব পরিচয় দিয়ে ২০১৮ সালে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মো. আবুল কাশেমের কাছ থেকে ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে দুই দফায় ১৫ লাখ টাকা নেয় প্রতারক সেকান্দর। পরে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এতে সন্দেহ হলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে যোগাযোগ করেন আবুল কাশেম।

তিনি বলেন, সেখানে তিনি জানতে পারেন একই কায়দায় শুভ্র প্রকাশ সাহা ও সুমা রানী বনিকের কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকা করে ১৩ লাখ টাকা এবং গৌরব চন্দ্র সূত্রধরের কাছ থেকে ৭ লাখ টাকা নিয়েছে প্রতারক সেকান্দর। চাকরি দেওয়ার নামে এভাবে ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি।

এ ঘটনায় কোতোয়ালী থানায় পেনাল কোড-১৮৬০ এর ৪১৯/৪০৬/৪২০/৩৪ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন আবুল কাশেম। বুধবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক সেকান্দরকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা