27 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

রাজধানীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩


বিএনএ, ঢাকা : রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেষ্ট এলাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন বন্ধু দগ্ধ হয়েছেন। ।বুধবার(১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
আহতেরা হলেন- আল কবির (২১), ফরহাদ আকাশ মইন (২১) ও সিয়াম (১৮) । তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি জানান, হাতিরঝিল থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। সিয়ামের ১৫ শতাংশ, ফরহাদ আকাশ মইনের ২৪ শতাংশ ও আল কবির ৪ শতাংশ দগ্ধ হয়েছেন।দগ্ধ তিনজনের বন্ধু মাহি নাজমুস সাকিব জানান, আমাদের সবার বাড়ী ঝিনাইদহ। আমার বন্ধু আল কবিরের বারডেম হাসপাতালে ভাইভা ছিল। ভাইভা শেষে আমরা চার বন্ধু হাতিরঝিলে ঘুরতে যাই। ওরা তিনজন হাতিরঝিলের একটি ট্যাংকের ওপর বসে ছিল। আমি একটু নিচে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডলী বের হয়। সঙ্গে সঙ্গে তারা পানিতে নেমে যায়। পরে সেখান থেকে বার্ন ইউনিটে নিয়ে এসেছি।

তিনি আরও জানান, আমার বাসা মিরপুরে। আল কবির আমার বাসায় ভাইভার জন্য এসেছে। মইন এসেছে নবীনগর থেকে। আর সিয়াম এসেছে মগবাজার থেকে। আমরা সবাই একত্রিত হয়েছিলাম হাতিরঝিলে। হঠাৎ বিস্ফোরণে সব এলোমেলো হয়ে গেল
বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ