বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়ে শিক্ষকদের সাথে প্রথম মতবিনিময় সভা করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের নব-নির্বাচিত সভাপতি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব তারিক হাসান শিমুল।
রবিবার (২ আগস্ট) সকালে পৌর শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সাবেক সভাপতি মোঃ আলমগীর বিএ’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম আফসার’র পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুজ্জামান মজুমদার, উদয়ন কিন্ডারগার্টেন’র প্রধান শিক্ষক জাকির হোসেন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য আব্দুল কাদের জিলানী, সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম, শিক্ষক প্রতিনিধি নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক বিধান চন্দ্র ভৌমিক, আতিক উল্যাহ, আসাদুজ্জামান সোহেল, জাহানারা বেগম, সহকারী শিক্ষক আয়েশা রুমা, জোবায়ের হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শ্রেণি সংকটে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বিএনএনিউজ/ আরিফ মো:মোদাচ্ছের হোসেন/এইচ.এম।
![]()

