33.1 C
আবহাওয়া
২:৩৮ অপরাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » ১ অক্টোবর প্রাথমিকে যোগ দিচ্ছে ১৪ হাজার শিক্ষক

১ অক্টোবর প্রাথমিকে যোগ দিচ্ছে ১৪ হাজার শিক্ষক


বিএনএ, ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‌‌‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ১ অক্টোবর যোগদান করছে । প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানান। রোববার (২ আগস্ট) মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ দেবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে পাঠানো হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ