33 C
আবহাওয়া
২:৩৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » জুলাই সনদের ভিত্তিতেই হবে আগামী নির্বাচন: নাহিদ ইসলাম

জুলাই সনদের ভিত্তিতেই হবে আগামী নির্বাচন: নাহিদ ইসলাম


বিএনএ, ঢাকা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্র’ অবশ্যই সংবিধানের প্রস্তাবনা ও তফসিলে উল্লেখ করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করার দাবিও জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে।’

শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা জেনেছি, আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। একইসঙ্গে ওইদিনের মধ্যেই জুলাই সনদ প্রকাশেরও দাবি জানিয়ে আসছি আমরা। তবে ঐকমত্য কমিশন এখনো নোট অব ডিসেন্ট সম্পর্কিত বিষয়গুলোর সমাধান জানায়নি। নতুন বাংলাদেশের জন্য লড়াই এখনো শেষ হয়নি। রোববার (৩ আগস্ট) নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে এবং এর মাধ্যমেই পদযাত্রার সমাপ্তি ঘটবে। এ উপলক্ষ্যে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র ও জনতাকে আগামীকাল (রোববার) বিকেল ৪টায় শহীদ মিনারে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম জানান, ‘৫ আগস্টের মধ্যে জুলাই সনদের সুরাহা করা আমাদের এবং দেশবাসীর দাবি।’

রোববার ঢাকায় এইচএসসি পরীক্ষা ও ছাত্রদলের কর্মসূচি রয়েছে উল্লেখ করে তিনি জানান, একই এলাকায় দুটি কর্মসূচি থাকায় ভোগান্তি হতে পারে। এজন্য তারা দুঃখ প্রকাশ করছেন। ছাত্রদল কর্মসূচির স্থান পরিবর্তন করায় তাদের ধন্যবাদও জানান নাহিদ।

ছাত্রনেতাদের চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, এসব ঘটনা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি। যারা এর সঙ্গে জড়িত, তাদের শাস্তি হওয়া উচিত। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এক বছরে পূর্ণতা পায়নি। জুলাই সনদের মাধ্যমে হয়ত আংশিক পূরণ হবে। কিন্তু কর্মসংস্থান ও অর্থনৈতিক অবস্থা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি