23 C
আবহাওয়া
১:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় সংঘ‌র্ষে পু‌লিশ নিহত, আহত ৫০

খুলনায় সংঘ‌র্ষে পু‌লিশ নিহত, আহত ৫০


বিএনএ ডেস্ক : খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ‌তে সুমন না‌মে একজন পু‌লিশ কন‌স্টেবল নিহত হ‌য়ে‌ছে।গল্লামারীতে আ‌ন্দোলনকারীরা পি‌টি‌য়ে তা‌কে গুরুতর আহত ক‌রে‌। প‌রে হাসপাতা‌লে মারা যান তি‌নি।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজ শেষে মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ১০ পু‌লিশসদস‌্যসহ  অন্তত ৫০ জন আহত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার নেতারা জানান, ৯ দফা দাবিতে আজ শিক্ষার্থীদের গণমিছিল ছিল। জুমার নামাজ শেষে দুপুর ২টায় নগরীর নিউমার্কেট এলাকা থেকে গণমিছিল বের হয়। মিছিলটি নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নিউমার্কেট হয়ে সোনাডাঙা বাইপাস দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে আসে। সেখানে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ দুই দিক থেকে হামলা চালায়।

এসময় টিয়ারগ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জে অন্তত ৫০ জন আহত হন।

বর্তমানে খুবির সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে রয়েছে।

বিএনএ/ ওজি,এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা