31 C
আবহাওয়া
৮:৩৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেপ্তার ৪


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে চোরাই বিটুমিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় ৮৫৪টি ড্রামে মোট ১৭৯ মেট্রিক টন বিটুমিন, দুইটি ড্রাম ট্রাক ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দ করা চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার (১ আগস্ট) সীতাকুণ্ডের সোনাইমুরী ফকিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. দিদারুল ইসলাম (৩৫), মো. দেলোয়ার হোসেন খান (৪২), কবির (৪২), মো. তাজুল ইসলাম (৬১)।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সরকারি-বেসরকারি বিভিন্ন গাড়ি থেকে বিটুমিন চুরি করে ফকিরহাট এলাকায় মজুদ করার বিষয়টি স্বীকার করেছে। এর আগেও দুই দফায় একই চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম