28 C
আবহাওয়া
৪:৩০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সম্রাট

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সম্রাট

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সম্রাট

বিএনএ, ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার আসামি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট ভারতে চিকিৎসা শেষে ফিরেছেন বলে হাইকোর্টকে জানানো হয়েছে।

বুধবার (২ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ তথ্য জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের কলকাতা থেকে চিকিৎসা শেষে গত ২৪ জুলাই ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট দেশে ফেরেন বলে হাইকোর্টকে লিখিতভাবে জানিয়েছেন সম্রাটের আইনজীবী অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ১৫ জুলাই দুদকের করা মামলার রিট শুনানির একদিন আগে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যান সম্রাট। তার আইনজীবী তখন জানান, চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়েই কলকাতা গিয়েছেন তিনি।

এর পরের দিন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার আসামি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির আদেশ স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের শুনানি ১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় সেটি শুনানিতে উঠে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা