31 C
আবহাওয়া
৫:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদীর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদীর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদীর মৃত্যু

বিএনএ, ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি শামসুল হক (৫৫) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, শামসুল হকের বাবার নাম মঙ্গল খান। তার কয়েদি নং-৭৬১৭/এ। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী