25 C
আবহাওয়া
৯:০৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ২০ চোরাই মোবাইল সেটসহ যুবক গ্রেপ্তার

২০ চোরাই মোবাইল সেটসহ যুবক গ্রেপ্তার

২০ চোরাই মোবাইল সেটসহ যুবক গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ২০ টি চোরাই মোবাইল সেটসহ মো. রাসেল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি)। মঙ্গলবার ( ২ আগস্ট ) নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড় সংলগ্ন আলকরণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চোরাই মোবাইল বিক্রির নগদ ১৫ হাজার টাকা। গ্রেপ্তার রাসেল চন্দনাইশ থানার বরমা ইউপির শেবন্দীর এলাকার ৬ নং ওয়ার্ডের বাবু সওদাগরের বাড়ির মৃত আহমদ নুরের ছেলে।

সিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (জন সংযোগ ) মো. শাহাদাৎ হুসেন রাসেল বলেন, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২০টি মোবাইল সেট ও ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মোবাইল সেটের বিষয়ে বৈধ কোন ডকুমেন্টস উপস্থাপন করতে পারে নাই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে দেশের বিভিন্ন স্থানের চোরাই ও ছিনতাইকৃত মোবাইল সংগ্রহ করে সেখানে খুচরা ও পাইকারীভাবে বিক্রির জন্য অপেক্ষা করছিল বলে জানান তিনি।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা