23 C
আবহাওয়া
৬:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৩ কোটি ৩৫ লাখ টাকার আফিমসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ৩ কোটি ৩৫ লাখ টাকার আফিমসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ৩ কোটি ৩৫ লাখ টাকার আফিমসহ যুবক গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে প্রায় ৩ কেজি ৩৫০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার(১ আগস্ট) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।উদ্ধার করা আফিমের মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।

র‌্যাব -৭ জানায়,যাত্রীবাহী বাসযোগে মাদক ব্যবসায়ী আফিম ও চোলাই মদসহ বান্দরবান থেকে চট্টগ্রামের দিকে আসছে বলে খবর পাওয়া যায়। পরে রোববার দুপুর পৌনে ১টার দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে কাকন মল্লিককে আটক করা হয়। এ সময় একটি সাদা রঙের পলিথিনের ভেতর থেকে সাড়ে ৩ লিটার চোলাই মদ এবং একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে শসার মধ্যে লাল স্কচটেপে মোড়ানো আঠালো ও খয়েরি রঙের ৩ কেজি ৩৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।

জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা