23 C
আবহাওয়া
১১:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ১১ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

১১ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

১১ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

বিএনএ, ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১১ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২ জুলাই) গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাসায় পৌঁছান খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২২ জুন রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। ২৪ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

দুর্নীতির মামলায় কারাদণ্ডিত খালেদা জিয়ার সাজা শর্তসাপেক্ষে স্থগিত করে তাকে মুক্তি দিয়েছে সরকার। তিনি গুলশানের বাসায় থেকে এর আগেও বিভিন্ন সময় এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা