28 C
আবহাওয়া
২:৫২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সুনামগঞ্জের সুরমা নদীতে নৌকাডুবি : নিখোঁজ ৩

সুনামগঞ্জের সুরমা নদীতে নৌকাডুবি : নিখোঁজ ৩


বিএনএ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীতে প্রবল স্রোতে নৌকাডুবিতে নারী ও শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪ জনকে।

মঙ্গলবার (২ জুলাই) সকালে উপজেলা সদরের আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মানসিক প্রতিবন্ধী জোছনা বেগমের শিশু সন্তানসহ ৪ জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন জোছনা বেগম এবং আরো ২ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে একটি ছোট নৌকায় করে নারী ও শিশুসহ ৭ জন আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুরমা নদী পার হতে গিয়ে প্রচন্ড স্রোতের কবলে পড়ে। এতে নৌকাটি ডুবে যায়।  তাৎক্ষণিকভাবে দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুসহ ৪ জনকে উদ্ধার জীবিত করলেও নিখোঁজ রয়েছেন মানসিক প্রতিবন্ধী জোছনা বেগম (৩৫), নৌকার মাঝি জমির আলী (৪০) ও গুলো বিবি (৭৫)।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকাডুবিতে শিশুসহ জীবিত ৪ জনকে উদ্ধার করা হয়েছে । তবে এখনো ৩জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু