30 C
আবহাওয়া
৮:৪২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে ইন্তাজ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বিলডোরা ইউনিয়নের বিলডোরা মোজাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ইন্তাজ আলী ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় এসব তথ্য নিশ্চিত করেন।

নিহতের ভাতিজা আবু কালাম বলেন, চাচা ইন্তাজ আলী ও আমার হাঁসের খামার আছে। বজ্রপাতের সময় আমি হাঁস আনতে বাড়ির পাশে মাঠে যাই। এ সময় আমার চাচাও সাথে ছিল। হঠাৎ বজ্রপাত হলে চাচাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে চাচার কাছে গিয়ে দেখি ১২টি হাঁস মরে পড়ে আছে, পাশেই চাচা পড়ে আছে। তার শরীরে হাত দিতেই বুঝতে পারি, তার শরীর পুড়ে গেছে। পরে আমি ডাক-চিৎকার দিলে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

বিএনএনিউজ/হামিমুর রহমান,বিএম/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা